বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অনৈতিক সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনৈতিক সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। যার কারণে বিরোধীমত প্রকাশকারী ব্যক্তি ও দলের প্রতি নেমে আসে অত্যাচারের খড়গ। নেতাকর্মীদেরকে গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনোক্রমেই ফলপ্রসূ হবে না।

fakrul_51896
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জোট বাধ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

মির্জা ফখরুল বলেন, মধ্যবর্তী নির্বাচন নয়, আগের নির্বাচন চাই। কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তাতে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছিলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই।

নৈতিকভাবে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে নিরপেক্ষ কমিশন দরকার। সরকার তাদের মনোনীত সার্চ কমিটি দিয়ে যে কমিশন গঠন করবে তা জনগণের হবে না। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ওই কমিশনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় কাজ করবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত