বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার একক প্রচেষ্টায় বিশ্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত’

 

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার একক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বে প্রতিষ্ঠিত।

3ac0b910ee7ed3be3ae42ac5c64e76d5

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও সংবর্ধনা উপলক্ষে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মোডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আগে খাদ্যের জন্য অন্যের কাছে হাত পাততে হত। কিন্তু বাংলাদেশ এখন চাল রফতানি করে। প্রাকৃতিক সমস্যায় অন্য দেশকে সাহায্য করে। শেখ হাসিনার একক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, সারা বিশ্বের নজর কাড়া নেত্রী এখন শেখ হাসিনা। তাকে আমরা জাকজমক সংবর্ধনা দেব। শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র এখন জঙ্গি আক্রমনে আক্রান্ত। বিভিন্ন দেশের নেতারা জঙ্গি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। কিন্তু শেখ হাসিনা কঠোরভাবে জঙ্গি সঙ্কট নিরসন করছে। কিভাবে সন্ত্রাস নির্মূল করতে হয় শেখ হাসিনা তা জানেন।

বিএনপি-জামায়েতের সমালোচনা করে হানিফ বলেন, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের অনুসারী ছিল, তারা এখনও দেশের উন্নয়ন চায় না। তাদের চ্যালেঞ্জ মোকাবেল করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ সন্ত্রাস চায় না। তারা শান্তিতে বসবাস করতে চায়। শেখ হাসিনার নেতৃত্বেই মানুষ শান্তিতে থাকতে পারবে।

আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, ঢাকা-৫ আসনের এমপি হাসিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত