বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক :স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদালয়ে (বাকৃবি) ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

nahid_51898

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের কোনো নির্দিষ্ট ইস্যু নেই। তবে এক শ্রেণীর বিপথগামী মানুষ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে, ধর্মভীরু কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করছে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি দেশকে উন্নয়নের ধারায় রাখতে তরুণ শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানান। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে স্কুল-কলেজে নিয়মিত খেলা-ধূলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির করার পরামর্শ দেন।

এছাড়াও বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের কারণ, পরিণতি ও বিভিন্ন ক্ষতিকর দিক উল্লেখ করে বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শামসুল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, শিক্ষামন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।

মতবিনিময় সভায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ