বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর চৌধুরীকে নিয়ে খবরের সত্যতা মেলেনি

nur-chowdhury_25821_1474702831নিউজ ডেস্ক : রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের খবরের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পত্রিকাগুলোতে এ ধরনের একটি খবর পাওয়ার পরে নিউইয়র্ক থেকে আমাকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী (আবুল হাসান মাহমুদ আলী) ফোন করেছিলেন। আমাদের দু’জনের আলোচনার পরিপ্রেক্ষিতে খবরের সত্যতা কতটুকু তা জানতে আমরা কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে যেগাযোগ করি।’

তিনি বলেন, ‘হাইকমিশনার আমাদের জানান- এ সংবাদটি সর্বৈব অসত্য। তিনি নিজে পাঁচ জায়গা থেকে কনফার্ম করেছেন, এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। এইটুকু তিনি (হাইকমিশনার) আমাকে জানিয়েছেন।’

আনিসুল হক বলেন, ‘হাইকমিশনার শুধু ওখানকার পত্রিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তা নয়, তিনি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ডেস্কে যিনি থাকেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। দেখা গেছে, এ সংবাদের কোনো সত্যতা নেই।’

তবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের চেষ্টা আগে থেকেই অব্যাহত ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আবার এ বিষয়ে আলোচনা তুলেছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সে আলোচনার পরিপ্রেক্ষিতেই কীভাবে নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়া যায়, তা খতিয়ে দেখছে কানাডা সরকার।’

তিনি আরও বলেন, ‘কানাডা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না এবং এ বিষয়ে তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়ে কীভাবে তা এড়ানো যায়, তাও তারা খতিয়ে দেখছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ খুনির একজন সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরী। ১৯৭৫ সালের নভেম্বরে তিনি দেশ ত্যাগ করেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত