বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ অক্টোবর থেকে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে।

%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3

বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ওই কার্ড দেওয়া হবে বলে ইসির বরাতে জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার এম শাহ নেওয়াজ জানান, ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।

এছাড়া মেশিন রিডেবল এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র নকল না করার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও জানান ওই কর্মকর্তা।

নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, আগামী ২ অক্টোবর উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

পরে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও দেশের প্রত্যান্ত অঞ্চল কুড়িগ্রামে বিতরণের কাজ শুরু করা হবে। তারপর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮,১০,৫৮,৬৯৮ নাগরিকের মধ্যে প্রথমবারের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল।

কিন্তু কিছু অসাধু লোক কার্ড ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্ট কার্ড এই ধরণের জালিয়াতি প্রতিরোধ করবে।

স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে।

স্মার্টকার্ডের মধ্যে কার্ডধারী একজন নাগরিকের সব তথ্য থাকবে। এছাড়া কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন।

ইসি সূত্র জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেয়া হবে। তবে কার্ডধারীর কার্ড হারানো গেলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তিনি নতুন ভাবে তা সংগ্রহ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ