,

কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

imgres-5কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে  গোলাগুলি ও সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। নিহতরা হলেন ইমান আলী ও সাহাবউদ্দিন।

শনিবার সকাল ৬টা থেকে দফায় দফায় ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান সমর্থক কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

ঝাউদিয়া পুলিশক্যাম্প ইনচার্জ দিলিপ কুমার জানান, সামাজিক দলাদলি ও আধিপাত্য বিস্তার নিয়ে শনিবার ভোর থেকে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থিত সুজা মেম্বার ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাহাবউদ্দিনের মৃত্যু হয়।

জানা গেছে, সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে ঝাউদিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান বখতিয়ার হোসেন। তবে নির্বাচনে জয়লাভ করেন বিদ্রোহী প্রার্থী কেরামত আলী। নির্বাচনের পর থেকে বর্তমান ও সাবেক এই দুই চেয়ারম্যানের সমর্থকদের প্রতিনিয়ত হামলা-পাল্টা হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে ঝাউদিয়া ইউনিয়ন।

সর্বশেষ সোমবার রাত ১টার দিকে ইউনিয়নের আলীনগরসহ কয়েকটি গ্রামে হামলায় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে