বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

c61bd8010bc83e72fa8be63003510d2b-untitled-1সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের একপাশে কাত হয়ে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে তিনজন বাসের যাত্রী। তাঁরা হলেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওকির তাজাম্মুল সুস্মিত ও শাহিদা আক্তার (২৪)। এ ছাড়া নিহত অন্য দুজন হলেন বাসের চালকের সহকারী মো. আলী ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী খলিলুর রহমান। নিহত ব্যক্তিদের মধ্যে সৈয়দ আহমদের বাড়ি নাটোরের কাঁঠালবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিনের ভাষ্য, মহাসড়কে মীরসরাই ফিলিং স্টেশনের সামনে বাসটি ছিল। ফিলিং স্টেশনটি নতুন এবং এর আশপাশটা এখনো কাঁচা। এতে বৃষ্টিতে কাদা জমেছে। এই কাদায় বাসের চাকা আটকে যায়। বাস থেকে যাত্রীদের আরেকটি বাসে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে বাসে ধাক্কা দেয়।

এসআই জানান, বাস ও কাভার্ড ভ্যানের চালককে আটক করা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়েছেন। তাঁরা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা মো. ফখরুদ্দীনের ভাষ্য, মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ