,

বাংলাদেশ-রাশিয়া ভিসামুক্ত ভ্রমণ চুক্তি

2016-09-23_6_81658নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা! সরকার রাশিয়ার সঙ্গে উভয় দেশের কূটনৈতিক অথবা অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয়ে একটি পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি ল্যাভরভ নিউইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি বাস্তবায়ন হলে বন্ধুপ্রতিম দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং সহজতর হবে।
বৈঠককালে দুই পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের প্রথম দিকে যে কোনো সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বাংলাদেশ সফরের সম্ভাবনাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক চ্যানেলে মেদভেদেভের সফরের তারিখ ঠিক করা হবে।
রাশিয়া আন্তসরকার সহযোগিতা, মেরিটাইম কো-অপারেশনসহ কিছু চুক্তি এবং এ বিষয় আলোচনা আরো এগিয়ে নিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।
পারস্পরিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা বিশেষ করে তাদের সহযোগিতায় দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে পররাষ্ট্রসচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে