বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচন নয়, জাতীয় নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

zsdmi2ohhi5oপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এমন কোন সমস্যা সৃষ্টি হয়নি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। নিউইয়র্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের আদ্যপান্ত নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার সফরের বিভিন্ন দিক নিয়ে বলেন, বৈশ্বিক নানা ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান জোড়ালোভাবে তুলে ধরেছে।
দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না, যারা নির্বাচন ঠেকানোর নামে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। দেশে এমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি যে যার জন্য মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভালো আছে, একটি নির্বাচন হয়েছে, আবার সময় মতো নির্বাচন হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনে আসেনি, তারা গণতন্ত্রকে অসম্মান করেছে। তাদের জন্য আমি কী করতে পারি? তিনি বলেন, বিএনপি তো সংসদীয় রীতি অনুযায়ী এখন আর বিরোধী দলও নয়। বিরোধী দল তো জাতীয় পার্টি। তবে কেন বিএনপির সঙ্গে সংলাপ হবে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে । তিনি জানান বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে আনার আলোচনা চলছে ।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা’র স্বপ্ন ছিলো ‘সোনার বাংলা’। সেই স্বপ্ন আজ আন্তর্জাতিক নেতাদের কাছেও স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে তার প্রথম বাংলা ভাষণেই জানিয়েছিলেন, ‘সবার সঙ্গে বন্ধুতা, কারো সঙ্গে শত্রুতা নয়’। একই নীতি সামনে রেখে এবছরও বাংলাদেশ জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফর শেষ করে ওয়াশিংটন ডিসিতে ব্যক্তিগত সফরে যাচ্ছেন । রোববার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এম এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।-বিএসএস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ