,

‘আমি মন্ত্রী হইয়া যাহা খুশী তাহা করবো বলিয়া শপথ নিলাম’ : আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক : শপথ ‘ভঙ্গ করেও’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্বপদে বহাল থাকায় এবার বেজায় চটেছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

 

w8c8zvai-copy

তিনি বলেছেন, ‘শপথ ভঙ্গ করেও যদি মন্ত্রীর পদ বহাল থাকে তাহলে শপথ বাক্যগুলি পরিবর্তন করে সেখানে ” আমি মন্ত্রী হইয়া যাহা খুশী তাহা করবো বলিয়া শপথ নিলাম ” এই ধরনের কিছু বাক্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। তবে ২ মন্ত্রীর নাম উল্লেখ করেননি আন্দালিব রহমান পার্থ।
পাঠকের জন্য হুবহু তার স্ট্যাটাসটি তুলে ধরা হল, ‘শপথ ভঙ্গ করেও যদি মন্ত্রীর পদ বহাল থাকে তাহলে শপথ বাক্যগুলি পরিবরতন করে সেখানে ” আমি মন্ত্রী হইয়া যাহা খুশী তাহা করবো বলিয়া শপথ নিলাম ” এই ধরনের কিছু বাক্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন । তাহলে শপথও কোনদিন ভাঙ্গবে না মন্ত্রিত্বও কোনদিন প্রশ্নের মুখে পরবে না।’

উল্লেখ্য, গত ২৭শে মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দেয়া আদালত অবমাননার রায়ে বলা হয়েছে, দুই মন্ত্রী আইন ভঙ্গ করেছেন এবং সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের যে শপথ করেছিলেন তা ভঙ্গ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে