,

‘সুশিক্ষা পেলে কেউ জঙ্গি হয় না’

 
নিজস্ব প্রতিবেদক :জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, সুশিক্ষা পেলে কেউ কখনো জঙ্গি হয় না। কারো সন্তানই সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে জন্মগ্রহণ করে না। দুষিত পরিবেশ তাদের বিপথগামী করে।আরো বলেন, প্রত্যেকের সন্তান যাতে সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে পিতা মাতার মনোযোগ ও যত্নের কোনো বিকল্প নেই। সবার মনে রাখা দরকার, সুশিক্ষিত সন্তান কখনো সন্ত্রাস বা জঙ্গিবাদের পথে যায় না।

8877_51654

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পোষ্যদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের এ আয়োজন করা হয়।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আসলাম ভূঁইয়া, ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে এ বছর ১২৪ জন পোষ্যকে বৃত্তি দেয়া হয়। তাদের প্রত্যেককে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ ৪৪ হাজার টাকা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে