,

মার্কিন জাস্টা বিলের প্রতিবাদ জানালেন এরশাদ

 
নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হওয়া “জাস্টিস অ্যাগেইনেস্ট স্পনসরস্ অব টেরোরিজম অ্যাক্ট” (জাস্টা) বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ldkkr_51666
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে জাস্টা (JASTA) নামের একটি বিল পাশ হয়েছে জেনে আমি বিস্মিত ও মর্মাহত হয়েছি। এই বিলের সারসংক্ষেপ হচ্ছে- কোনো দেশের নাগরিক বা কোনো দেশের বংশোদ্ভুত নাগরিক যদি যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, তাহলে সেই দেশের বিরুদ্ধে মামলা করা যাবে। এই আইনটি এখন মার্কিন কংগ্রেসে পাশ করা হলে- তা আমেরিকার আইন হিসেবে গণ্য হবে। এই বিল আইনে পরিণত হলে এর ভয়াবহ সুদুরপ্রসারী পরিণতির কথা ভেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

এরশাদ তাঁর বিবৃতিতে আরো বলেন, এই আইন বিভিন্ন দেশের আন্তর্জাতিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করবে। এধরণের আইন জাতিসংঘের চার্টারেরও বিরোধী। জাস্টা বিল পাশ হলে- বিশ্বে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। যা অন্যদেশও অনুসরণ করতে পারে। তাতে যেকোনো দেশই যেকোনোভাবে অভিযুক্ত হতে পারে। যা বিশ্বে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে।

এরশাদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই বিলের বিরোধিতা করেছেন। আমিও মার্কিন প্রেসিডেন্টের সাথে একমত পোষণ করে জাস্টা বিলের প্রতিবাদ জানাচ্ছি। মানবাধিকারের প্রবক্তা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে এধরনের আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি বিধান থাকবে- তা আমরা আশা করতে পারি না। আমি আশা করি, যুক্তরাষ্ট্র অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করে নেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে