বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত জঙ্গি তানবীরের ছেলের স্বীকারোক্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযান চলাকালে নিহত জঙ্গি তানবীর কাদেরী ওরফে আব্দুর করিমের ছেলে তাহরিম কাদেরী ওরফে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে তাহরিম কাদেরী স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়।

adalat1474546547

ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আহসান হাবীবের আদালতে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার আহসানুল হক। আদালত তাহরিম কাদেরীর জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন তাহরিম কাদেরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার প্রাথমিক বিবরণী থেকে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর লালবাগ থানাধীন ২০৯/৫ লালবাগ রোডের বাসায় আসামিরা ভাড়াটে হিসেবে অবস্থান করছিলেন। পুলিশ ওই বাসায় তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে হত্যা করার জন্য গুলি চালায় ও ছুরিকাঘাত করে। সেখানে তানবীর কাদেরী ওরফে জামশেদ ওরফে আবদুল করিম (৪০) নামের একজন মারা যান। ওই বাসা থেকে আটক তিন নারী জঙ্গি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারাও এই মামলার আসামি। এ ঘটনায় লালবাগ থানায় ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত