,

‘নূর চৌধুরীকে ফিরিয়ে আনার আলোচনা চলছে’

 
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা দেশের জন্য সুখবর। আশা করি, খুব দ্রুত আলোচনা করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।’

kamal01474533618

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে সম্মত কানাডা। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।’

তিনি আরো বলেন, ‘দুদেশের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর উপায় বের করবেন। আলোচনার লক্ষ্য হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে