আ’লীগের শৃঙ্খলা উপ-কমিটির সভা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক :আগামী ২২ ও ২৩ অক্টাবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মলন উপলক্ষে আগামীকাল (২৩ সেপ্টেম্বর শুক্রবার) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সভায় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন বলে জানানো হয়।
এদিকে কমিটির সদস্য সচিব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।











