বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রামপালে মরণকেন্দ্র স্থাপন করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে সরকার মরণকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

 

power-bg
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

ইরান বলেন, ‘সুন্দরবন নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন সুন্দরবন থেকে ৬৫ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে কিন্তু বাস্তবে সেটি করা হচ্ছে মাত্র ১০ কিলোমিটার দূরে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎকেন্দ্র চাই, তবে সুন্দরবনের পাশে নয়। আর আপনার (প্রধানমন্ত্রীর) বক্তব্য অনুযায়ী যদি এই প্রকল্প পরিবেশের কোনো ক্ষতি না করে, তাহলে রামপাল বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের পাশে নয় গোপালগঞ্জে করলেই জনগণ খুশি হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের যুববিষয়ক সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ