বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নূর চৌধুরীকে ফিরিয়ে আনার আলোচনা চলছে’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81
তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা দেশের জন্য সুখবর। আশা করি, খুব দ্রুত আলোচনা করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে সম্মত কানাডা। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।’

তিনি আরো বলেন, ‘দুদেশের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর উপায় বের করবেন। আলোচনার লক্ষ্য হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত