,

সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

150542_1

নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।

মামলায় ২০ আসামির মধ্যে পাঁচজন জামিনে, একজন জেলে আর বাকি ১৪ জন পলাতক রয়েছেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।

২০১৬ সালের প্রথম দিকে শিমুল বিশ্বাসসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে