,

রাজধানীতে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। বুধবার রাত ২টার দিকে পোস্তার চামড়াপট্টি এলকার ৭৬/৭৭/২/১ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

damek_51574
দগ্ধরা হলো- রেজাউল (২৫), রেজাউলের স্ত্রী রানী (২৩), সাড়ে তিন বছরের মেয়ে আনিতা ও সানজিদা (২)। তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বাড়ির মালিক জাহাঙ্গীর।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, গ্যাস বিস্ফোরণে রেজাউলের ১৪ শতাংশ, রানীর ২৫ শতাংশ, আনিতার ২৬ শতাংশ ও সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে