শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে পাসপোর্ট!

bangladesh-passportঢাকা নগরীকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে- উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ী। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যার ঠিকানা যে অঞ্চলের অন্তর্গত, তাকে সেই পাসপোর্ট অফিসে টাকা জমা দিতে হবে।

কাগজে ছাপানো ফরম পূরণ করে পাসপোর্ট করার পাশাপাশি অনলাইনে পাসপোর্ট ফরম পূরণ করার ব্যবস্থা আছে। অনলাইনে পাসপোর্ট করতে আপনাকে যা করতে হবে-

পাসপোর্ট ফরম পূরণ

প্রথম ধাপ

* অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য প্রথমে যেতে হবে www.dip.gov.bd এই ঠিকানায়।

* হোম পেইজের ডান পাশে Service বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক করার পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে। Continue to online enrolment ট্যাবে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।

তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-এর নিচে Supporting Document নামে যে আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক সেটি পূরণ করবে না। সরকারি কর্মকর্তা, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের এটি পূরণ করতে হয়।

* Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে।

* Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে।

দ্বিতীয় ধাপ

* একই ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।

* আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

* আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।

* পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।

* আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।

* এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।

* টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।

* জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।

* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।

* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।

* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।

* আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।

* সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।

অনলাইনে পাসপোর্ট চেকিং

নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে জানতে পারবেন।

বিস্তারিত :  www.immi.gov.bd/passportverify.php

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ