,

‘কিরণমালায়’ প্রাণ গেল কিশোরীর

নিজস্ব প্রতিবেদক : বোনের বাচ্চা কাঁদছিল। আর ছোট বোন ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখছিল। তাই ছোট বোনের ওপর রেগে তাকে মারধর শুরু করেছিলেন বড় বোন। এ সময় পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে চোট পায় ছোট বোন। আর এতেই মৃত্যু হয় তার। বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।মৃত কিশোরীর নাম তানজিলা খাতুন (১২)। সে উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। বড় বোনের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হওয়ায় পুলিশ তার বড় বোনকে আটক করেছে।

rajshahi_51498

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর থেকে কিশোরী তানজিলা আঁচুয়া কসাইপাড়া গ্রামে তার দুলাভাই হারুন বাবুর বাড়িতে থাকতো।

বুধবার সকালে ওই কিশোরী পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। আর তার বড় বোন শিল্পী খাতুন (২০) সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু তার শিশু সন্তান কোলে ওঠার জন্য কাঁদছিল। এ সময় তানজিলা বাড়িতে না থাকায় শিল্পী তার ওপর ক্ষিপ্ত হন। পরে তিনি পাশের বাড়ি গিয়ে ছোট বোন তানজিলাকে মারপিট শুরু করেন।

এক পর্যায়ে তানজিলা পালাতে গিয়ে ইটের ওপর পড়ে। এতে সে বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এ সময় তানজিলাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি বলেন, এটি ঠিক হত্যা নয়, অপমৃত্যু। আমরা ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়েছি।

ওসি আরো জানান, বড় বোন শিল্পীর ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তানজিলার মৃত্যু হওয়ায় তাকে আটক করা হয়েছে। তবে তার ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে