বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মন্ত্রীর ‘অপারেশন জ্যাকপট’

 

বিনোদন ডেস্ক :তিন মন্ত্রীর সহযোগিতায় আগামী মার্চ মাসে শুরু হতে যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের চলচ্চিত্রের কাজ।মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ডোর অপারেশনের উপর ভিত্তি করে নির্মিত হবে এই চলচ্চিত্র। চলচ্চিত্রটি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হবে।সিনেমাটি নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করবেন বর্তমান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ ছাড়া তার সঙ্গে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

mh3xcjceourk

গতকাল মঙ্গলবার বিএফডিসিতে একটি সিনেমার মহরত অনুষ্ঠানে এ কথা বলেন নৌমন্ত্রী শাজাহান খান।এ সময় মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ২৫ মার্চ রাতে চট্টগ্রাম বন্দরে ১০১জন শ্রমিক/কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়। স্বাধীনতার পর এতটা বছর কেটে গেলেও একটি প্লেটের মধ্যে তাদের স্মৃতি ধারণ করা হয়েছে। আর কিছুই করা হয়নি। এদের জন্য আমার প্রথম কাজ হলো- একটি স্মৃতি সৌধ, স্মৃতি জাদুঘর নির্মাণ এবং এই ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে সিনেমা নির্মাণ করা।’

 

সিনেমাটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী স্বাধীনতা দিবসে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হবে। তখন বাকী তথ্য জানানো হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত