,

সাভারে পল্লীবিদ্যুত কর্মী পরিচয়ে টাকা লুট

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে রেনু বেগম (৪০) নামের এক গৃহবধূর কাছ থেকে পল্লীবিদ্যুতের কর্মচারী পরিচয়ে বকেয়া বিলের কথা বলে ১৪ হাজার ৮০০ টাকা নিয়ে গেছে এক প্রতারক। পরে পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ওই গৃহবধূর কাছে বিল নিতে গেলে বিপাকে পড়ে গৃহবধূ। বুধবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে।

 

un_51468

প্রতারণার শিকার রেনু বেগম জানান, তাদের বাড়ির জুলাই ও আগস্ট মাসের বিদ্যুৎ বিল বাকি ছিল। পরে আজ সকালে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর কর্মচারী পরিচয় দিয়ে রাহাত (২০) নামের এক যুবক বিলের টাকা নিতে আসে। এখন নেই বললে ওই যুবক বিদ্যুতের লাইন কেটে দেয়ার হুমকি দেয়। পরে রেনু বেগম পাশের বাড়ি থেকে ১৪ হাজার ৮০০ টাকা ধার নিয়ে ওই যুবককে দিলে তিনি বিলের কাগজে একটি মোবাইল নম্বর লিখে (০১৭৪৮০৫৬০১৫) সই করে তড়িঘড়ি করে চলে যান।

এর কিছুক্ষণ পরে পল্লীবিদ্যুতের কর্মচারী শাহাজান বকেয়া বিলের টাকা নিতে গেলে গৃহবধূ বিপাকে পড়েন। পরে ওই গৃহবধূ সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও রাজস্ব ফায়সাল হোসেনকে বিষয়টি জানালে তাকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া পরামর্শ দেন।

এদিকে পল্লীবিদ্যুতের গ্রাহকরা অভিযোগ করে বলেন, পল্লীবিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় প্রতারকরা গ্রাহকদের কাছে প্রতারণা করে টাকা তুলে নিয়ে গেলেও পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে।

এবিষয়ে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও রাজস্ব ফায়সাল হোসেন বলেন, গ্রাহকদের স্বার্থে প্রতারণা ঠেকাতে আমরা আজ গেন্ডা এলাকায় মাইকিং করবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে