,

টাম্পাকোতে বিস্ফোরণ: আরও ১জনের মৃত্যু

 
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে টঙ্গীর টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত রাসেল (২৬) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে রাসেল।

gazipur_51466
মঙ্গলবার বিকালে ঢাকার ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে জানান টঙ্গী থানার এসআই সুমন ভক্ত। রাসেলের লাশ রাতে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫। নিখোঁজের তালিকায় রয়েছেন ১১ জন। এর মধ্যে ছয়জনের পরিচয় সনাক্ত করা যায়নি। টঙ্গী থানার উপপরিদর্শক এসআই সুমন ভক্ত জানান, গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনায় এ নিয়ে ৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন।

টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে প্রমাণ হয় গাজীপুরের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

দাফন কাজ সম্পন্নের জন্য রাসেলের বাবা হাসান আলীর কাছে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে