,

নারীর ক্ষমতায়নে অবদান: আজ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

pm-1নিউজ ডেস্ক : নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় বিশেষ পুরস্কার পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘প্লানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব নজরুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ‘প্ল্যানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ পুরস্কারটি দিচ্ছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইম্যান।

সেইসঙ্গে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। আজ জাতিসংঘের সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে। এ ছাড়া আজ অষ্টমবারের মতো জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুদিনের ওয়াশিংটন সফর শেষে ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনা ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে