বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস বাড়িতে: ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

8710নিউজ ডেস্ক : রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ঘুমন্ত দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রাত পৌনে ২টার দিকে বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত বশির (৪০) ও তার স্ত্রী রেশমা (৩৫) মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় বশিরের পাশের বাড়িরও কয়েকজন আহত হন। এছাড়া বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রীরা জানান, বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়ায় বহরমপুর রেলক্রসিংয়ের বাঁকে বাঁক না নিয়ে সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেয়। হাসপাতাল সূত্র জানায়, আটজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দু’জন চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত