বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এএসআইসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

policeঝিনাইদহ প্রতিনিধি : সাদা পোশাকে তুলে নিয়ে থানায় নির্যাতন, গালিগালাজ ও অবৈধ সুযোগ সুবিধার অভিযোগে ঝিনাইদহের একটি আদালত পুলিশের এএসআই আরিফসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মঙ্গলবার ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভ’ক্ত আসামিরা হলেন- ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার মিলন রহমানের স্ত্রী রেহেনা খাতুন, ঝিনাইদহ সদর থানার এএসআই আরিফ ও হরিণাকুন্ডু উপজেলার লক্ষিপুর গ্রামের মালেক মন্ডলের ছেলে আসমাউল হুসাইন।

আদালতে করা অভিযোগে মামলার বাদী হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের গোলাপ মালিথার ছেলে আশির উদ্দীন উল্লেখ্য করেন, আসামি রেহেনা খাতুনের সঙ্গে তার স্ত্রী হাসিনা খাতুনের সুসম্পর্ক থাকায় এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন উঠিয়ে দেন। এই টাকা মাসে মাসে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন রেহেনা। পরবর্তীতে টাকা চাইলে রেহেনা তাদের হুমকি দেন।

গত ১১ সেপ্টেম্বর রেহেনা টাকা দেয়ার কথা বলে। সে মোতাবেক টাকা নিতে দেড়শ টাকার স্ট্যাম্পসহ বাদীর ছেলে উজ্জ্বলকে পাগলাকানাই এলাকায় আসতে বলেন। টাকা নিতে আসা মাত্রই রেহেনা ও তার বোনের ছেলে আসমাউল অজ্ঞাত কয়েকজনকে নিয়ে বাদীর ছেলে উজ্জ্বলের গতিরোধ করে। এসময় সাদা পোশাকে থাকা এএসআই আরিফ হাতকড়া পড়িয়ে উজ্জ্বল ও তার এক বন্ধুকে ইজিবাইকে তুলে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

রেহেনা খাতুনের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এএসআই আরিফ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

বাদীর আইনজীবী অ্যাড. শওকত আলী জানান, মামলাটি আদালত গ্রহণ করে তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ