বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-কুমিল্লা সিটি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে

2knzenweejywনিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের মধ্যেই একসঙ্গে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

এ ক্ষেত্রে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, গতবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও এবার তা হচ্ছে না।

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। ওই হিসাবে নারায়ণগঞ্জে ২৬ ডিসেম্বরের আগে এবং কুমিল্লায় আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন একসঙ্গে একই দিনে এ নির্বাচন করে ফেলতে চায়। দলীয় ভিত্তিতে এ নির্বাচন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সচিব বলেন, ‘দুটি সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনা করার জন্য দুভাবে করতে হলে একই কাজ দুবারে করতে হবে। আর একসঙ্গে করলে অনেক কাজ করে ফেলতে পারব। একাধিক সিটি করপোরেশনের নির্বাচন আমাদের একসঙ্গে করার অভিজ্ঞতা আছে। সুতরাং, কুমিল্লা ও নারায়ণগঞ্জ নির্বাচন একসঙ্গে করা সম্ভব।’

বিগত নির্বাচন কমিশন এর আগে দুটি সিটিতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করেছিল। কিন্তু বর্তমান কমিশন সে পথে হাটঁবে না বলে জানান কমিশন সচিব।

সিরাজুল ইসলাম বলেন, ‘এবার ইভিএমে করার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম। তা ব্যবহার করতে পারছি না। এর যে কারিগরি সমস্যা ছিল তা আমরা সমাধান করতে পারিনি।’ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে এটিই হতে যাচ্ছে শেষ নির্বাচন।

২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে জয়ী হন সেলিনা হায়াৎ আইভি। অন্যদিকে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করে জয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ