বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাম্পাকো ট্র্যাজেডি: চলছে উদ্ধার কাজ, নিখোঁজ স্বজনদের আহাজারি এখনও থামেনি

tongiনিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরী এলাকায় টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ধ্বংসস্তুপ ভবনের উদ্ধার কাজ এগিয়ে চলছে। আজ ছিল উদ্ধার কাজের ৯ম দিন। ঘটনার পর থেকে সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা এপর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করেছেন। এছাড়া ১১ জন নিখোঁজ এবং আহত হয়েছেন ৩৫ জন।

তবে আজ কোন লাশ উদ্ধার হয়নি। সেনাসদস্য ও পুলিশ কারখানার চারপাশ ঘিরে রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এপর্যন্ত ৫ হাজার টন বর্জ্য সরানো হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। তবে থামেনি নিখোঁজ স্বজনদের আহাজারি। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ধ্বসংস্তুপ ভবনের পাশে দাঁড়িয়ে নিখোঁজের খোঁজে আহাজারি করতে দেখা গেছে তাদের।

কারখানার পাশে নিহত মনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগম বিলাপ করে বলছিলেন, ‘আমি আমার সন্তানদের কি বুঝ দেব। ওরা শুধু ওর বাবা’র কথা বলে। আমি এখন কই পাব ওর বাবাকে। ওদের বাবাতো চিরদিনের জন্য চলে গেছে। সন্তানদের মুখের দিকে তাকাতে পারি না। একটু পর পর ছোট মেয়েটা আর ছেলেটা বলে, মা, বাবা এখনো কেন আসে না। আমরা বাবার কাছে যাব। আমি কই গেল পাব ওদের বাবাকে। আমি কিভাবে ওদের বুঝ দেব। ও আল্লাহ কি কঠিন পরীক্ষায় আমাকে ফেললে । নিমিশেই আমাদের সুখের সংসার তছনছ হয়ে গেল।’

এদিকে স্থানীয় এমপি মো.জাহিদ আহসান রাসেল নিখাঁজ ১০ পরিবাররকে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়া জেল প্রশাসনের পক্ষ থেকে নিহত ২০ জনের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত ২৫ জনের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। যারা অনুদান পাননি তারা জেলা প্রশাসন কর্তৃক দেয়া কন্ট্রোলরুমে এসে নাম নিবন্ধন কাজ অব্যাহত রেখেছেন।

আহত এক শ্রমিক আ.মোমিন মিশু বলেন, ঘটনা ঘটার পূর্বে আমরা কারখানার মূল ফটকদিয়ে কারখানায় ঢোকার সময় গ্যাস লিকেজ হয়ে শো শো শব্দ বের হতে শুনেছি। এর কিছুক্ষণ পরেই বয়লারে সংযোগ গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কারখানা কর্তৃপক্ষ গ্যাস লাইনে অবৈধ বুস্টার মেশিন বসিয়ে বাড়তি গ্যাস টেনে চাহিদা মেটাতো। আর সেই বুস্টার মেশিন বিস্ফোরিত হয়ে অগ্নি দুর্ঘটনা ঘটে। তবে তদন্ত প্রতিবেদন পেলেই আসল রহস্য উম্মোচন হবে। আজ আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন ধ্বংসস্তুপ ভবনের উদ্ধার কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া ভবনের ভেতর থেকে ১৪২টি কেমিকেল ড্রাম উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান বলেন, দ্রুত উদ্ধার কাজ চলছে, যেখানে লাশ থাকার কথা আমরা সেই খানেই গুরুত্ব দিচ্ছি। তবে কবে নাগাদ এই উদ্ধার কার্যক্রম শেষ হবে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেন নি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ