বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর সমর্থন ও নেতৃত্ব চায় কমনওয়েলথ

hasinaনিউজ ডেস্ক : নারীর ক্ষমতায়নে কমনওয়েলথের নতুন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও নেতৃত্ব কামনা করেছে সংস্থাটির মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ অনুরোধ করেন।

প্যাট্রিসিয়া বলেন, ‘আমরা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এতে আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব চাই।’

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

তিনি জানান, নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

প্যাট্রিসিয়া চরমপন্থীদের সহিংসতা ও সন্ত্রাস সংক্রান্ত কমনওয়েলথভিত্তিক কর্মসূচি ও মানবাধিকার রক্ষায় সংস্থাটির কর্মসূচিসহ নতুন দুটি অগ্রাধিকার সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, অগ্রাধিকার তালিকায় দুটি বৃহৎ থোক কর্মসূচি রয়েছে। এগুলো হচ্ছে- এসডিজি, জলবায়ু পরিবর্তন এবং সহিংস চরমপন্থী ও সন্ত্রাস প্রতিরোধ ও মানবাধিকার।

কমনওয়েলথ মহাসচিব এই দুটি বৃহত্তর কর্মসূচিতে শেখ হাসিনার সমর্থন চান এবং বলেন, বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে কমনওয়েলথ তার কিছু নতুন কর্মসূচির উন্নয়ন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ঢাকা সফর করবেন বলে জানান। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ