,

কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে ১০ সন্ত্রাসী নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের উরিতে সেনাবাহিনীর গুলিতে অন্তত ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার একদল সন্ত্রাসী ওই এলাকায় প্রবেশের চেষ্টাকালে এ ঘটনা ঘটে। কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানির দুইদিন পর এ ঘটনা ঘটলো।
ভারতের সেনাবাহিনী বলছে, একটি বৃহৎ অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। অবৈধ প্রবেশের চেষ্টার সময় কাশ্মিরের লুচিপাড়া সীমান্তে ১৫ সন্ত্রাসীকে ঠেকানো হয়েছে। এ সময় এনকাউন্টারে অন্তত ১০ সন্ত্রাসী নিহত ও নওগাম এলাকায় পৃথক ঘটনায় এক ভারতীয় সেনা আহত হয়েছে। উভয় স্থানে এখনো গোলাগুলি চলছে।

uriattack_51413
এদিকে উরিতে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত। ওই এলাকায় অন্তত ২০ মিনিট ধরে গুলিবর্ষণ করেছে পাক সেনাবাহিনী।

এর আগে রবিবার কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় চার সন্ত্রাসী। সন্ত্রাসীদের ছোড়া গুলি ও গ্রেনেডে অন্তত ১৮ ভারতীয় সেনার প্রাণহানি ঘটে। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই মোহাম্মদের সদস্যরা কাশ্মিরের ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কাশ্মিরের সেনাঘাঁটিতে হামলার ঘটনায় দুই দেশের মাঝে চরম বাকযুদ্ধ শুরু হয়েছে। ভারতের সেনাপ্রধান পাকিস্তানের ভেতরে যথাসময়ে সঠিক স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় সেনাপ্রধানের এ ইঙ্গিতের পর পাক সেনাপ্রধানও পাল্টা হুমকি দিয়ে বলেছেন, যে কোনো ধরনের হামলা মোকাবেলায় পাক সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে এ অঞ্চলের ওপর দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে