বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তিন কোটি টাকার মাদক ধ্বংস

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রায় পৌনে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

drug_51371

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশী মদ, ২৮ লিটার দেশী মদ, এক কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা। এগুলোর মূল্য দুই কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান, ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদক যুব সমাজ ধ্বংসের হাতিয়ার। এর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ