,

পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় পুলিশের শটগানের গুলিতে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতায় গুলি বের হওয়ায় এ ঘটনা ঘটেছে।

policedhaka_51402

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হানিফের ডান হাত ও পিঠে গুলি লেগেছে। চিকিৎসা শেষে বিকেলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, হানিফের শরীরে রাবার বুলেট লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তার আরো উন্নত চিকিৎসা করানো হবে। এ ঘটনায় একজন অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে