,

‘বিএনপি সব সময় জনবিরোধী কর্মসূচি দেয়’

 
নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি জনগণের মন না বুঝে জনবিরোধী আন্দোলনের কর্মসূচি দেয়। এ কারণে তাদের আন্দোলন বার বার ব্যর্থ হয়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক জনমত সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সভার আয়োজন করে।

0041_51398

মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী মানবতাবিরোধীদের বিচার যেমন করছেন, তেমনিভাবে আমরা বেঁচে থাকতেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার দেখে যেতে চাই। জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে জঙ্গি ও আইএস না থাকা সত্ত্বেও উন্নত দেশগুলো উচ্চ বাক্য উচ্চারণ করছে। এগুলো অনুমান ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারাও জানে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একত্রিত করে ফেলেছেন।

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহাদৎ হোসেন টয়েলের সভাপতিত্বে জনমত সভায় আরো বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে