,

দেশব্যাপী অভিযান চালাতে পারবে কাউন্টার টেররিজম ইউনিট

 

নিজস্ব প্রতিবেদক :দেশব্যাপী অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে। গত ২৫ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ক্ষমতা দেওয়া হয়।

1443676688

অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির পূর্বানুমতিতে দেশের যেকোনো জায়গায় তিনটি শর্তসাপেক্ষে অভিযান চালাতে পারবে সিটিটিসি। এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার বাইরে জঙ্গি ও উগ্রপন্থীদের বিরুদ্ধে গ্রেফতারি ও তল্লাশি অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধারসহ বিশেষায়িত অভিযান ও আইনসংগত কাজ করতে পারবে সিটিটিসি। ঢাকার বাইরে অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটনের কমিশনারকে অভিযানের বিষয়ে জানাতে হবে এবং অভিযান পরিচালনাসহ সিটিটিসি ইউনিটের অন্যান্য কাজের সময় দেশের প্রচলিত আইন ও বিধিগুলো অনুসরণ করতে হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের এই বিশেষ ইউনিটটি চালু হয়। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা প্রতিরোধ ও দমনই এটি গঠনের মূল উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ