বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সু চির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

hasina-suchi1নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজ সোমবার সকালে বৈঠকে বসেন, যার ছবি পিআইডি প্রকাশ করেছে। নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সু চিকে বৈঠকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে হয় বলে পিআইডি জানিয়েছে।
কানাডা সফর শেষে রোববারই যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন তিনি।

নিউ ইয়র্কে প্রথম কর্মসূচিতে সোমবার জাতিসংঘের সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর তার সঙ্গে সু চির বৈঠক হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত