বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রানাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

 

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইল কারাগারের জেলার টিরেশ চাকমা জানান, উর্ধ্বতন জেল কর্তৃপক্ষের নির্দেশে টাঙ্গাইল জেলা কারাগারে চিকিৎসা কেন্দ্র থেকে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

rana_51265

টাঙ্গাইলের এসপি মাহাবুব আলম জানান, তাকে গ্রেফতারের পর থেকে টাঙ্গাইলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। ওইদিনই তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুককে। হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। ফারুক হত্যাকাণ্ডে গ্রেফতার খান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানাদের চার ভাইকে জড়িয়ে বক্তব্য দেন বলে পুলিশ কর্মকর্তারা জানান। এরপর চলতি বছর ৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত