বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

najmul_51272
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ, জাগো বাঙালি, গণ-আজাদী শিল্পী গোষ্ঠী, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্র, বিশ্ব বাঙালি সম্মেলন, জাগো বাংলা সংস্কৃতি কেন্দ্র এ মানববন্ধনের আয়োজন করে।

নাজমুল হুদা বলেন, কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি। বাঙালি জাতি দিয়েছে। তাই বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়ার দাবি রাখে। প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশা করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেয়ার পর থেকে যদি সে ধারা অব্যাহত থাকত তাহলে বাংলা অনেক আগেই জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পেত।

তিনি আরো বলেন, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণের মাধ্যমে জাতিসংঘের কাছে বাংলাকে দাপ্তরিক ভাষা করার দাবি জানাবেন বলে আশা করছি।

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোনেম বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ১৯৯৯ সালে বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ইউনেস্কো বাংলাকে সুমধুর ভাষা হিসেবে ঘোষণা দেয়। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালেয়র পক্ষ থেকে ১৯২টি রাষ্ট্রকে চিঠি দেয়া হলে কোনো রাষ্ট্র এর বিরোধিতা না করায় প্রধানমন্ত্রী তার ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানাতে পারেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত