,

‘নেত্রী যা বলবেন তাই করবো’

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি কোনো সময় পদের জন্য প্রার্থী হইনি, মন্ত্রী হওয়ার জন্যও লবিং করিনি। শুধু মাত্র একবারই প্রার্থী হয়েছিলাম তাও আমার নেত্রী শেখ হাসিনার কথায়। তিনি যা বলবেন আমি তাই করবো।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।

okaa_51234

ওবায়দুল কাদের বলেন, আব্দুল জলিল ভাই যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তখন আমি নেত্রীর কথায় সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম। এছাড়া এ পর্যন্ত কোনো পদের জন্য প্রার্থী হইনি। নেত্রী আমাকে ভাল মনে করে যখন যা দিয়েছেন আমি তাতেই খুশি হয়েছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি কোনো পদের জন্য প্রতিদন্দ্বিতা করছি না। নেত্রী আমাকে যেখানেই রাখেন আমি তাতেই খুশি। আমি আশা করবো আপনারা আমাকে প্রতিযোগিতার আসরে নামাবেন না।

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন কি কারণে হবে? এ নির্বাচন হওয়া নিয়ে দেশে কোনো বাস্তব সম্মত কারণ নেই, জনগণের ইচ্ছা নেই। যারা নির্বাচন চান তাদেরও এ নিয়ে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা একটি মিছিলও দেখা যায়নি।
পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পদ্ধতিতেই আগামী নির্বাচন হবে। আর বিএনপি ওই নির্বাচনে অংশ নেবে।বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, যাদের দলেই গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের জাম্বুজেটের মত একটি কমিটি হয়েছে। আবার মাঝে মাঝে পদ বাড়ছে আবার কমছে। এই যদি একটি দলের অবস্থা হয় তাহলে তারা কিভাবে দেশে গণতন্ত্র আনবে।

 

ঈদে সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নিজের ব্যর্থতা স্বীকার সেতু মন্ত্রী বলেন, রাস্তায় মাছির মত, পাখির মত মানুষ মারা যাচ্ছে, আমি মন্ত্রী হিসেবে এর দায় এড়াতে পারি না।তিনি আরও বলেন, আমরা যত লেনের রাস্তা করি না কেন, যদি রাস্তায় শৃঙ্খলা আনতে না পারি তাহলে এসব দিয়ে কোনো কাজ হবে না।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ