,

সীমান্তে চামড়া পাচার ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করা পশুর চামড়ার পাচার ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। ট্যানারি মালিকদের নির্ধারণ করা মূল্যে পশুর চামড়া বিক্রি করতে না পেরে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ কারণে চামড়া পাচারের আশঙ্কা দেখা দিয়েছে।

fool_51215

আড়তদাররা জানান, ট্যানারি মালিকদের বেঁধে দেয়া চামড়ার দামের চেয়েস্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কয়েকগুণ বেশি দামে চামড়া কিনেছেন। এ ছাড়াও ট্যানারি মালিকরা যে দাম নির্ধারণ করেছেন সেই দামে ট্যানারি মালিকরা আড়তদারদের কাছে থেকে চামড়া কিনবেন। এ কারণে ঐ নির্ধারিত মূল্যের চেয়ে আড়তদাররা কিছু কম দামে চামড়া কিনছেন। এরপরও আড়তদারদেরকে চামড়া প্রক্রিয়াজাতকরণসহ আনুষঙ্গিক কিছু ব্যয় রয়েছে। কিন্তু স্থানীয় মৌসুমি
ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া ক্রয় করায় চামড়া নিয়ে বিপাকে পড়তে হয়েছে।

মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যে স্থানীয় আড়তদাররা চামড়া কিনলে তারা কিছুটা লাভের মুখ দেখতে পেতেন। কিন্তু আড়তদাররা সেটি না করে নিজ খেয়ালখুশি মতো দাম কমিয়ে ক্রয় করার ফন্দি ফিকির করছেন। এ কারণে মৌসুমি ব্যবসায়ীরা বর্তমানে ক্রয়কৃত চামড়া নিয়ে বিপাকেপড়েছেন। স্থানীয় আড়তদারদের কাছে চামড়া বিক্রি করলে অধিকাংশ মৌসুমি ব্যবসায়ী আর্থিকভাবে লোকসান খেয়ে পুঁজি হারিয়ে পথে বসবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী বলেন, ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে কড়া নজরদারিসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সীমান্ত পথে কোনো জঙ্গি কিংবা
সন্ত্রাসীর অনুপ্রবেশ এবং ঈদের পশুর চামড়া পাচার রোধে বিজিবি সদস্যদের অনেকের ছুটি বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ