,

বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পরিবহন শ্রমিক নেতা হায়দার আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য ছিলেন হায়দার আলী (৪০)।রবিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার আমলকীতলা গ্রামে তিনি নিজের বাড়ির পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হয় বলে পুলিশ জানায়।

barguna_51195

আহত হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়। তবে মেডিকেলের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার ছেলে হায়দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দার আলিশ্যারমোড় বাস কাউন্টার থেকে রওনা হয়ে আমলকীতলায় বাড়িতে আসার পথে ছয়/সাতজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা হায়দারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বরিশাল নিয়ে যেতে বলেন।

বরগুনা হাসপাতালের কর্মরত চিকিৎসক কমলেশ দেবনাথ বলেন, ‘তার শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।’
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ‘আমরা ঘটনা শোনার সাথে সাথে তদন্ত শুরু করেছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে