বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর থানার ওসি ক্লোজড

65সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। গতকাল রোববার রাতে সরকারের এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, সরকারের আদেশে তাঁকে ক্লোজ করা হয়েছে। এ ছাড়া ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মহসীন আলীর ওপর।

গত বছরের ১২ মার্চ এনামুল হক ওসি হিসেবে শ্যামনগর থানায় যোগদান করেন।

গত ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শম্পা রানীকে তাঁর সহকর্মী ডা. আরিফুল ইসলাম পলাশের বাসা থেকে অসামাজিক কাজের অভিযোগে আটক করেন তিনি। এ সময় ডা. শম্পা ও ডা. পলাশকে আপত্তিকর অবস্থায় রেখে ছবিতে পোজ দিতে বাধ্য করেন ওসি বলে অভিযোগ ওঠে। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতে তাঁদের থানায় নিয়ে যাওয়া হলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসব ঘটনায় ওসি এনামুল হক তীব্র সমালোচনার মুখে পড়েন।

ডা. শম্পাকে নির্দোষ দাবি করে তাঁর বাবা নগেন্দ্রনাথ সরকার সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর মেয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। গত ১৪ আগস্ট স্বাস্থ্য সমন্বয় কমিটির সভায় তিনি রাজনৈতিক হুমকির মুখে পড়েন। ওসি সে বিষয়টি কাজে লাগান বলে জানান তিনি। এরপর ২৮ আগস্ট শ্যামনগর হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ডা. শম্পাকে ছাত্রলীগের কয়েক সদস্য মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আলটিমেটামে শ্যামনগর কলেজ ছাত্রলীগের নেতা আবদুস সবুর, জয় মণ্ডল ও রহমত গ্রেপ্তার হন।

এদিকে, চিকিৎসকদের হয়রানিমূলকভাবে আটক, ছবিতে পোজ দিতে বাধ্য করা এবং থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদ জানায় বিএমএ। এরপর বিএমএ খুলনা বিভাগীয় শাখা এবং সাতক্ষীরা জেলা বিএমএ ডা. শম্পাকে উদ্দেশ্যমূলকভাবে আটকের নিন্দা জানায়। রোববার এ দুটি সংগঠন খুলনা ও সাতক্ষীরায় পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে শ্যামনগর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত