,

রাষ্ট্রপতির এপিএস হলেন আব্দুল হাই, চার যুগ্ম সচিব ওএসডি

153973_195নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হলেন তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিব পদে আব্দুল হাইকে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবদুল হাই এর আগে ১৯৯৭ সালে তৎকালীন ডেপুটি স্পিকার মো. আবদুল হামিদের এপিএস হিসেবে সংসদে চাকরি জীবন শুরু করেন। এরপর আবদুল হামিদ স্পিকার হলেও তিনি এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদে যোগ দেয়ার আগে তিনি কিশোরগঞ্জের মিঠামইন কলেজের শিক্ষক ছিলেন।

আব্দুল হাই ২০১৩ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক থাকা অবস্থায় অবসরে যান।

প্রশাসনে চার যুগ্ম সচিব ওএসডি
এদিকে প্রশাসনে চার যুগ্ম সচিবকে ওএসডি করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে খুলনা কারাগার নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আব্দুর রব, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক মো. শওকত আকবর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ারুল হক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদকে ওএসডি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে