,

‘প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক অসাম্য’

 

নিজস্ব প্রতিবেদক : ‘দারিদ্র্য হ্রাসে সন্তোষজনক অগ্রগতি হলেও দেশে এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক অসাম্য। এ কারণেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে অসাম্য দূরীকরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক ওরিয়েন্টশন অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

sdg1474206521

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ফলপ্রসূ করার জন্য সমন্বয় বিষয়ক এ ওরিয়েন্টেশনের আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো। আয়োজনে সহযোগিতা করে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বেসরকারি সংস্থাগুলোর একজন আঞ্চলিক ম্যানেজার স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিকতার কারণে অনেক সময় তা পারা যায় না। এজন্য বেসরকারি সংস্থার সঙ্গে আমাদের সমন্বিত উপায়ে কাজ করতে হবে। কেননা আমাদের প্রত্যেকের টার্গেট দারিদ্র্য বিমোচন।

সভাপতির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থাগুলোকে এখন শুধু নারী উন্নয়ন, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষার মতো গতানুগতিক কর্মসূচি নিয়ে কাজ করলে হবে না। সমাজ পরিবর্তনের সাথে সাথে তাদেরকেও উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা নিয়ে অগ্রসর হতে হবে।

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ মুসা, ব্র্যাকের কর্মকর্তা কে এ এম মোর্শেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মাসুদ রানা প্রমুখ।

ওরিয়েন্টশনের প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ছয় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও ৩৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছয়জন সহকারী কমিশনারসহ মোট ৪৬ জন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ