,

শিক্ষা পণ্য নয়, সাংবিধানিক অধিকার : ন্যাপ

নিজস্ব প্রতিবেদক :দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার হচ্ছে শিক্ষা। শিক্ষা কোনো পণ্য নয়। কিন্তু, দুঃখজনক হলেও সত্য, শাসকগোষ্ঠীর অবহেলার কারণে শিক্ষাকে আজ লাভজনক বাণিজ্যে পরিণত করা হয়েছে।এ মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রবিবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘৫৪তম শিক্ষা দিবস উপলক্ষে’ বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

dkk_51145

মোস্তফা ভূইয়া বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে রাজধানীর নামিদামি স্কুলগুলোতে যে রমরমা বাণিজ্য চলছে। রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতন বাড়ানোর ‘হিড়িক’ চলে, যা অস্বাভাবিক ও অযৌক্তিক।

তিনি বলেন, দেশের এক শ্রেণীর শিক্ষক নামধারী শিক্ষক শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে। ওই সব শিক্ষকদের জীবনমান প্রমাণ করে তারা শিক্ষাকে শোষণের হাতিয়ারে পরিণত করেছেন। তারা ভুলে গেছেন শিক্ষা বাণিজ্য নয়-অধিকার।

তিনি আরো বলেন, সরকারের নীতিমালার ফাঁকফোকরের কারণেই শিক্ষাকে আজ বাণিজ্যে পরিণত করা হয়েছে। ফলে সাংবিধানিক মৌলিক অধিকার আজ পদদলিত। অন্যদিকে ছাত্র সংগঠনগুলোর দায়িত্ব ছিল শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য বন্ধে গণআন্দোলন গড়ে তোলা। কিন্তু, ছাত্র সংগঠনগুলোর শাসকগোষ্ঠীর ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবার কারণে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী এইচএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও সমন্বয়কারী সোলায়মান সোহেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, ন্যাপ নগর সদস্য সচিব শহীদুন্নবী ডাবলু, ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎ কুমার দ্বিপ, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে