বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে নতুন মেন্যুর সংযোজন

27291-policeamarনিজস্ব প্রতিবেদক: জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে পুলিশের সেবা প্রাপ্তিতে যেকোন মতামত অথবা অভিযোগ অনলাইনে জানাতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) মতামত বা অভিযোগ’ নামে একটি নতুন মেন্যুর সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের এআইজি মিডিয়া এন্ড পিআর মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এক বার্তায় জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশের সেবার গুণগতমান অধিকতর বৃদ্ধির ক্ষেত্রে জনগনের সুচিন্তিত মতামত এবং কোন ব্যক্তি পুলিশের সেবা প্রাপ্তিতে হয়রানি বা অসুবিধার সম্মুখীন হলে তিনি যাতে সহজেই অনলাইনে এ সংক্রান্তে অভিযোগ পুলিশকে অবহিত করতে পারেন। সেজন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এ নতুন মেন্যু সংযোজন করা হয়েছে। এই মেন্যুতে মতামত বা অভিযোগ প্রেরণের পদ্ধতি অনুসরণ করে জনগণ তাদের অভিযোগ বা মতামত খুব সহজে প্রেরণ করতে পারবেন।

আইজিপি বলেন, অনলাইনে মতামত অথবা পুলিশ সংক্রান্ত অভিযোগ প্রেরণ বাংলাদেশ পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আরো একটা গণমুখী পদক্ষেপ। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সম্পর্কে গঠনমূলক মতামত অথবা অভিযোগ ব্যবস্থাপনা পুলিশ সম্পর্কে জনগণকে আরো আস্থাশীল করে তুলবে এবং পুলিশ সেবা প্রদানে আরো বেশী দায়িত্বশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি পুলিশ সংক্রান্ত বস্তনিষ্ঠ অভিযোগ অথবা জনগণের মতামত প্রদানের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য সকল সেবা প্রত্যাশী জনগণের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত