বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

nator-nobobartaনিউজ ডেস্ক : টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার নরকোনা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মধুপর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লাভলু তরফদার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার নরকোনা নামকস্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চলাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ