,

রেলওয়ের আধুনিকায়নে ২০ কোটি ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে এর আধুনিকায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০ কোটি ডলার সহায়তা দেবে। রেলওয়ে ‘রোলিং স্টক প্রজেক্টে’র আওতায় এই উন্নয়ন অংশীদার এ ঋণ দেবে।

train_51052
২৮ সেপ্টেম্বর সরকার ও এডিবি’র মধ্যে অর্থায়নের দীর্ঘমেয়াদী এই চুক্তি স্বাক্ষরিত হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক মিশন প্রধান কাজুহিকো হিগুচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

প্রকল্পের তথ্য-উপাত্ত অনুযায়ী এই অর্থ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-খুলনার মতো প্রধান প্রধান রেল রুটের পরিবহন সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সূত্র অনুযায়ী এডিবি’র এ ঋণ দিয়ে বাংলাদেশ রেলওয়ে ২৬৪টি যাত্রীকোচ, মিটার গেজ মেইন লাইন নেটওয়ার্কের জন্য ১০টি ডিজেল ইলেক্ট্রিক লোকোমোটিভ, ৪টি রিলিফ ক্রেন, ২টি ট্রেন ওয়াশিং প্লান্ট এবং লোকোমাস্টার প্রশিক্ষণের জন্য একটি সিমুলেটর ক্রয় করবে। এডিবির আর্থিক সহায়তার বাইরে সরকারও তার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে