বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর চৌধুরীর প্রত্যর্পণ বিষয়ে সম্মত কানাডা-বাংলাদেশ

nur-bg20160917071041বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীর প্রত্যর্পণ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে সম্মত হয়েছে কানাডা ও বাংলাদেশ।

গতকাল শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিয়েলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ ব্যাপারে মতৈক্য হয়। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে এই তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত নূর চৌধুরী কানাডায় অবস্থান । বাসসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিয়ল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সমঝোতা হয়।

বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়ে নূর চৌধুরীকে কানাডা থেকে বহিঃসমর্পণের উপায় বের করবেন।

তিনি বলেন, আলোচনার লক্ষ্য হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।

পররাষ্ট্রসচিব বলেন, সরকার বিভিন্নভাবে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর বহিঃসমর্পণের ব্যাপারে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি নতুন দ্বার উন্মোচিত হবে।

পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশ সফরের জন্য জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ১২ বছর বয়সে তাঁর বাবা ও তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে এলিওট ট্রুডোর সঙ্গে বাংলাদেশ সফর করেছিলেন। তিনি শিগগিরি বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত