বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

motijilনিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে দুর্বৃত্তের গুলিতে আহত দুই যুবলীগকর্মীর একজন মারা গেছেন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ্যাপোলো হাসপাতালে নেয়ার পথে রিজভী হাসান বাবুর (৩৪) মৃত্যু হয়।

গুলিতে গুরুতর আহত আহসানুল হক ইমনকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সদস্য।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, শুক্রবার রাত ১১টার দিকে এজিবি কলোনির ‘আইডিয়াল জোনে’ তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা একটি ক্লাবে বসে ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাশ জানান, ইমনের ডান হাত ও পাজরের বাঁ দিকে গুলি এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর বাবুর মুখের ডান পাশে গুলি লেগেছিল।

গুলিবিদ্ধ দু’জনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়ার জন্য তাকে বেসরকারি এ্যাপোলো হাসপাতালে নেয়া হচ্ছিল। তবে সেখানে নেয়ার পথেই মারা যান তিনি।

এ ঘটনার পেছনে কী কারণ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন উপপরিদর্শক গোলাম রব্বানী। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত